রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

গ্যাসের ট্যাবলেট খেয়ে এক বৃদ্ধের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৬২৩১ বার পঠিত

বগুড়ার শেরপুরে পারভবানীপুর গ্রামে অপমান সহ্য করতে না পেরে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হওয়ায় আব্দুল আজিজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার রাতে গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি।

জানা যায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের পর ভবানীপুর গ্রামের আব্দুল খালেক এর কাছ থেকে একই এলাকার আব্দুল আজিজ ৪০০০ টাকা ধার নেয়। সে টাকা পরিশোধ করতে না পারায় আব্দুল খালেক বৃহস্পতিবার বিকালে আজিজের বাড়িতে গিয়ে ধারের টাকা ফেরত চান। টাকা না দেওয়ায় খালেক৫০০০টাকা দামের ছাগল নিয়ে যান। পরে আজিজ ওই ছাগল আনতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে।

এতে আজিজ অপমানিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসে গ্যাসের ট্যাবলেট খায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত বারোটার দিকে মারা যান তিনি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, আজিজ নামের এক ব্যক্তি গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..