সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
“দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন

বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে, গ্রেফতার হলেন চাষী

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৬৩০৮ বার পঠিত

কুড়িগ্রাম জেলার রৌমারীতে মাদক বিরোধী অভিযানে বসতবাড়ির আঙ্গিনা থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ সহ চাষী মো. কাইয়ুম মিয়া (৪৪) নামের একজন কে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত গাঁজা চাষী কাইয়ুম মিয়া রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষী কাইয়ুম মিয়াকে বাড়ী থেকে গ্রেফতার করে। এসময় তার বসতবাড়ীর আঙ্গিনায় চাষ করা বিশফুট উচ্চতার দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন প্রায় ৫২ কেজি হবে ।

এবিষয়ে রৌমারী থানার (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গ্রেফতারকৃত গাঁজা চাষী কাইয়ু মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..