মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত

বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে, এর মূলে রয়েছে পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৬০৫৯ বার পঠিত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপের ফলে আজ বাংলাদেশের ব্যাপক উন্নতি হচ্ছে।’

তিনি বলেন, ‘এর মূলে রয়েছে পুলিশ। কারণ, পুলিশ সামাজিক শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে। ফলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ছে, পাশাপাশি বিদেশিরাও আমাদের দেশে বিনিয়োগ করছে। ফলে দেশের অর্থনৈতিক অগ্রগতি সাধিত হচ্ছে।

বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২২ এর ৫ম ও শেষ দিনের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

নিরাপত্তাকে উন্নয়নের অক্সিজেন হিসেবে আখ্যায়িত করে আইজিপি বলেন, ‘দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, সে একই গতিতে পুলিশের অগ্রগতিও প্রয়োজন।’
সে লক্ষ্যে পুলিশের ন্যায্য বিষয়গুলো বিবেচনার জন্য অনুষ্ঠানে উপস্থিত প্রতিমন্ত্রীদ্বয়ের প্রতি অনুরোধ জানান তিনি।

সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা (ওঅ্যান্ডএম) অনুবিভাগের অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিবৃন্দ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..