শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

তেলের দাম কমানোর দাবি, ৩ দিন অনশনে বাঙলা কলেজ শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬২৪১ বার পঠিত

জ্বালানি তেলের দাম ৮০ টাকার নিচে নামিয়ে আনতে তিন দিন ধরে অনশন করছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী আল আমিন আটিয়া। তিনি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

আল আমিন বলেন, জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৮০ টাকার নিচে না আসা পর্যন্ত আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে।

গত ১৬ আগস্ট সকাল ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছেন আল আমিন। টানা তিন দিন কিছু না খাওয়ায় তার তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপ হয়ে যাচ্ছে। এমনকি শোয়া থেকে উঠে দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে।

আল আমিন বলেন, করোনা মহামারির কারণে সাধারণ মানুষের জীবন জীবিকায় নাভিশ্বাস চলে এসেছে। সেই রেশ না কাটতেই সরকার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে বার বার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েই চলেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বারবার নিম্নমুখী হওয়ার পরও বাংলাদেশ সরকার কোনো এক অলৌকিক কারণে এই মূল্য বাড়িয়েই চলেছে। যার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনসাধারণের নাগালের বাইরে চলে গেছে।

ব্যাপক খরচ বেড়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের পরিবারগুলো পুষ্টিকর খাবার কেনা তো দূরের কথা, শিক্ষার স্বাভাবিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছে।

এই শিক্ষার্থী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করে লিটার প্রতি ৮০ টাকার নিচে নামিয়ে আনতে হবে। প্রয়োজনে জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকে ভর্তুকি দিতে হবে। রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য জনগণ যদি রাষ্ট্রকে ভ্যাট-ট্যাক্স দিতে পারে, তাহলে অবশ্যই রাষ্ট্রকে এই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, আমরণ অনশনের কারণে আমার মৃত্যু হলে, এই দায় সম্পূর্ণভাবে সরকারকেই নিতে হবে।

জাতীয় প্রেসক্লাবের নিরাপত্তারক্ষী হারুনুর রশীদ বলেন, আল আমিন তিন দিন ধরে কিছু খায়নি। আমরা জোর করে পানি খাওয়াতে চাইলেও তিনি খাচ্ছেন না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..