বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

তাড়াইলে ১৮৮৬ জন শিক্ষার্থী নিয়ে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৯১৫ বার পঠিত

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ (এপ্রিল) বৃহস্পতিবার থেকে শুরু হবে। উপজেলার ১৫ টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদরাসা এবং ৫টি আলিম মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দায়িত্বপ্রাপ্ত উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন জানান, এবার উপজেলায় মোট ১৩৫৭ জন শিক্ষার্থী এস‌এস‌সি, ৩৯৪ জন শিক্ষার্থী দাখিল ও ১৩৫ জন শিক্ষার্থী ভোকেশনালসহ মোট ১৮৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

তিনি আরও জানান, তাড়াইল উপজেলাধীন তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (এসএসসি), হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) এবং সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসা (দাখিল) সহ মোট পরীক্ষা কেন্দ্র ৩টি ও ভেন্যু ১টি।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হলগুলো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে ও তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করছি। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ কাজ করে যাচ্ছে।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী বলেন, নকল মুক্ত পরীক্ষা নিতে স্ব স্ব কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া কোন শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..