বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

এনআইডি নিয়ে ইসি যা বলছে সেটি তাদের নিজস্ব বক্তব্য : স্বরাষ্ট্রমন্ত্রী

 অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৬০০৬ বার পঠিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে যে বক্তব্য আসছে সেটি তাদের নিজস্ব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি সেবা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে এতে ভোগান্তি বাড়বে। এ বিষয়ে মন্ত্রণালয় কী মনে করছে- জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের বক্তব্য। সরকার মনে করে, শিশুটি যখন জন্মগ্রহণ করে তখন থেকেই সে এনআইডি প্রাপ্য। যে নম্বরটি তাকে দেওয়া হবে মৃত্যু পর্যন্ত ওই নম্বরটি তার থাকবে।

মানুষ প্রাপ্ত বয়স্ক হলে তখন ভোটার তালিকা তৈরি করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যা বলছে, সেটি তাদের নিজস্ব বক্তব্য। সরকার মনে করে এনআইডিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা উচিত, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি বেশ কয়েকজন পুলিশকে অবসরে পাঠানো হয়েছে। কথা রটেছে আরও বেশ কিছু পুলিশ সদস্য ওই তালিকায় রয়েছেন। মূলত বিষয়টি কী-জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, এটা আপনারা আগেও খেয়াল করেছেন। যারা মনে করছেন পুলিশ বাহিনীতে আর থাকবেন না বা তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন (অভিযোগ) থাকতে পারে, এমন পুলিশ সদস্যরা বাহিনী থেকে চলে যান।

এছাড়াও পুলিশ সদর দপ্তর থেকে নিয়মিত এমন তালিকা প্রকাশ হয়ে থাকে। যাদের ২৫ বছর বাহিনীতে সার্ভিস সম্পন্ন হয়েছে বা সদর দপ্তর মনে করে তাদের আর প্রয়োজন নেই, তাদের অবসরে পাঠানো হয়, জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..