বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

এমআরটি পুলিশ অনুমোদনের আগ পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তায় ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৬০ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, জনস্বার্থেই মেট্রোরেল খুবই গুরুত্বপূর্ণ। মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় আলাদা একটি বিশেষায়িত ইউনিট (এমআরটি) গঠনের জন্য ডিএমপির পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়।

প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। এর আগে পর্যন্ত আপাতত ডিএমপি নিজস্ব ব্যবস্থায় মেট্রোরেলের নিরাপত্তা দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে নেওয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উত্তরা ১৫ নং সেক্টরের দিয়াবাড়ি মেট্রোরেল মেইন ডিপোতে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় যানজটকে এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন করবেন।

পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি। এজন্য এ এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন, প্রধানমন্ত্রীসহ বহু ভিভিআইপি এখানে আসবেন। তাদের নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্ন হয় সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সেখানে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতা করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..