বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

রাজাপুরে মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৩৬ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে মিরাজ খান নামে এক ব্যবসায়ীর মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০জানুয়ারি) ভোররাতে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। মিরাজ খান জানান, রাতে বাড়িতে এসে ঘরের সামনে পূর্বের ন্যায় মোটর সাইকেলটি (ইয়ামাহা সেলুটু-১০০/ ঢাকা মেট্রো হ- ৬৪-৫১৫০) রেখে ঘুমিয়ে পড়েন।

ভোররাতে মোটর সাইকেলে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন ডাকচিৎকার শুরু করে। তখন ঘুম থেকে উঠে দেখেন মোটর সাইকেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে প্রায় পুরো গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এসময় ঘরের সামনের অংশেরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রতিপক্ষদের সাথে জমি ও দোকানঘর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে নানা ভাবে হুমকি ও হয়রানি করে আসছিলো, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

রাজাপুর থানার এসআই মামুন হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..