শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

নলছিটিতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৬৬ বার পঠিত
ঝালকাঠির নলছিটিতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবকর (২৭ জানুয়ারী) সকালে নিহতের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ইতি (১২)উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রামের ফারুক হোসেন খলিফার মেয়ে ও উপজেলার কুলকাঠি শহিদিয়া মকদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে হামিদা আক্তার ইতি(১২) কে নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মেম্বারের মাধ্যমে থানায় খবর দেয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নানা সূত্রে জানা গেছে সকালে নিহতের মা তার ফুফু মারা যাওয়ায় সেখানে মরহুমের জানাজা নামাজে অংশগ্রহন করার জন্য যান ও তার বাবা কৃষি কাজের জন্য বাড়ীর বাইরে ছিলেন। এরপর বাড়ীর লোকজন তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবা মা কে খবর দেন। পরে স্থানীয় মেম্বার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরণ করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..