রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

স্মার্ট সিটি পাইলট প্রজেক্ট বাস্তবায়নে চীনকে পাশে চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৫৯৭৯ বার পঠিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চীন বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ। দেশে স্মার্ট সিটি পাইলট প্রজেক্ট বাস্তবায়নে চীনের সহযোগিতা কামনা করছি।

মঙ্গলবার (১৪ মার্চ) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে এক বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বৈঠকে প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি এবং ২০৪১ সালের স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি, এ ৪টি স্তম্বের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সার্বিক বিষয় রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। এছাড়া চীনের সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা ও একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় এবং আইসিটি খাতে পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..