রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মিরপুরে ডিএনসিসি’র ছাদ বাগান প্রকল্প বাস্তবায়নে প্রচারণা

সাজিদুর রহমান সজিব
  • আপলোডের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৫৯৮৪ বার পঠিত

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছাদ বাগান প্রকল্প বাস্তবায়নে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিরার (৯ এপ্রিল) সকাল ১১ টায় মিরপুরের রুপনগরে টিপু গার্ডেনে এফএও এর কারিগরি সহযোগিতায়, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে ও নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাদ বাগান তৈরিতে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করা হয়।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছাদ বাগান প্রকল্পের টিম লিডার শেফালী বেগম ছাদ বাগানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে একটি ছাদ বাগান তৈরিতে শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়|

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রুপনগর থানার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা ফৌজি, মিরপুর মেট্রোপলিটন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শারমিন খাতুন ও সোনালী ব্যাংকের প্রিনি্সপাল অফিসার মো. আমির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবক, এনজিও কর্মকর্তা, ডিএনসিসির কর্মমকর্তাসহ রুপনগরের ছাদবাগানীরা।

উল্লেখ্য, ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর ও নারায়নগঞ্জ এ ৪ সিটিতে মোট ১৫০০ বাগানীকে প্রশিক্ষনের মাধ্যমে ছাদ বাগান তৈরিতে সহযোগিতা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..