বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৬০০২ বার পঠিত

দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টি’র ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেয়া হয় বলে জাতীয় পার্টি সূত্রে জানা গেছে।

এ কমিটির আহবায়ক জাতীয় পার্টি’র সাবেক কয়েকবারের নির্বাচিত এমপি মরহুম ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর পুত্র প্রকৌশলী মইনুর রাব্বী চৌধুরী (রুমান)। যুগ্ম আহবায়ক হয়েছেন, আলহাজ্ব মমতাজ আলী মাস্টার। যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন যথাক্রমে, মো. হাসান কবির তোতা, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি মো. রবিউল হোসেন পাতা ও মো. আবু ফরহাদ মন্ডল। সদস্য সচিব পদ পেয়েছেন, জিল্লুর রহমান খাজা।

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশীদ সরকার ও জেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব সাবেক ছাত্র ও যুব নেতা সরওয়ার হোসেন শাহীন কর্তৃক স্বাক্ষরিত পত্রে এ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয় সূত্রে প্রকাশ।

পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টি’র নব নির্বাচিত আহবায়ক প্রকৌশলী মইনুর রাব্বি চৌধুরী রুমান ও জিল্লুর রহমান খাজাকে সদস্য সচিব করে ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ৯১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি অনুমোদনের বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান গাইবান্ধা জেলা জাতীয় পার্টি।

পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে নতুন আহবায়ক কমিটি সহ সর্বস্তরের জন সাধারণকে শুভেচ্ছা, অভিনন্দন জানান এবং দোয়া, আশির্বাদ সহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন নব নির্বাচিত কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব সহ সকল সদস্যবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..