শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ: আহত ২

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৫৯৮৩ বার পঠিত

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রঘোষিত অংশ হিসেবে পটুয়াখালীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২০শে মে শনিবার সকালে শহরের বনানী মোরস্থ পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন এবং সবমিলিয়ে আহত প্রায় ২০ জন। জানা যায়, শনিবার (২০ মে) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বনানীস্থ জেলা কার্যালয়ের সামনে ‘উচ্চ আদালতের নির্দেশনা অবজ্ঞা, গায়েবি মামলা, নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলায় পুলিশের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি পালন করছিল বিএনপি। পরে বিভিন্ন ইউনিট থেকে একে একে মিছিল নিয়ে জড়ো হতে থাকে কার্যালয়ের সামনে।

একই সময়ে পটুয়াখালী সরকারি কলেজে যুবলীগের শান্তি সমাবেশে যোগ দিতে যাচ্ছিল সরকারপন্থীরা। একপর্যায়ে বনানী সড়ক প্রদক্ষিণকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযোগ জানিয়ে জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন বলেন, শান্তিপূর্ণ জনসমাবেশে হঠাৎ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও যুবলীগ হামলা চালায়। এতে বিএনপির প্রায় ২০জন নেতাকর্মী আহত হয়েছেন।

অপরদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান বলেন, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আমরা মিছিল করলে বিএনপির গুন্ডারা আমাদের উপরে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম বলেন, আহত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া, প্রাথমিক চিকিৎসা নিয়েও কেউ বাসায় যেতে পারে। তবে কেউই গুরুতর আহত হননি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..