রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের রাজনীতি চাই : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৫৯১৪ বার পঠিত

সহিংসতার রাজনীতিমুক্ত দেশ গড়ার দাবিতে সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২১ নভেম্বর সকালে হরতাল-অবরোধমুক্ত রাজনীতির আহবান জানিয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যন চন্দন চন্দ্র সেন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী সভাপতির বক্তব্যে বলেন, নির্বাচনের আগে হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের রাজনীতি চাই। আমরা রাজনৈতিক সহিংসতা থেকে মুক্তি চাই। প্রতিটা দিন নির্মমতার রাজনীতিতে এগিয়ে চলছে দেশ। আমরা রাজনীতির নামে মানুষের কষ্ট বৃদ্ধি-দ্রব্যমূল্য বৃদ্ধির রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেয়া হরতাল-অবরোধ থেকে দেশ-সমাজ-জাতিকে মুক্তি দেয়ার পক্ষে। আর তাই চাই, পুলিশ-প্রশাসন ও বিরোধী রাজনৈতিক প্লাটফর্মগুলো আমজনতার কথা ভেবে ভয়ংকর রাজনৈতিক কর্মসূচি কোনভাবেই যেন না হতে পারে, সেই দিকে দৃষ্টি দেবে। তা না হলে  আজ যেমন হরতাল-অবরোধকারী ও পুলিশ-প্রশাসনের উপর থেকে আমজনতার আস্থা উঠে গেছে, তেমন আগামীতে তা আরো দৃঢ় হবে যা আমাদের কারোই কাম্য নয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..