সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির ।

তাড়াইলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান’কে গণসংবর্ধনা

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৫৮৯৭ বার পঠিত

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে উপজেলার সর্বদলীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের আয়োজনে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ জুন) বিকেল ৫ টায় তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদের সভাপতিত্বে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিভিন্ন সংগঠন ফুলের তোরা দিয়ে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, তাড়াইলের মানুষ লাঙ্গলকে ভালোবাসে, তাই বিপুল ভোটে লাঙ্গলকে জয়ী করেছেন। এখন সবাইকে সাথে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, যারা ভোট দিয়েছেন শাহীন তাদের চেয়ারম্যান, যারা ভোট দেননি তাদেরও চেয়ারম্যান। তাই কারো প্রতি হিংসা না দেখিয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৯ মে তৃতীয় ধাপের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী’কে (মোটরসাইকেল) সাত হাজার ৪৫১ ভোটের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো লাঙ্গল প্রতীক নিয়ে ৩৯ হাজার ৯শ’ ৩ ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..