শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ- সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে নান্দাইলে মানববন্ধন হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৮৮৭ বার পঠিত
পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও ...................ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বন্যাকবলিত এলাকার অসহায় ও পানিবন্দি মানুষের জন্য খিচুড়ি রান্না করে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন উপজেলা প্রশাসন।

গত বৃহ¯পতিবার দিবাগত রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদে খিচুড়ি রান্না করে পানিবন্দি ও অসহায় মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বৃদ্ধির ফলে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলো চুলায় আগুন জ্বালাতে পারেননি। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খিচুড়ি রান্না করে পানিবন্দি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন হাতীবান্ধা উপজেলা প্রশাসন।

এসময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত বুধবার থেকে অনেকে চুলায় আগুন জ্বালাতে পারেননি। পানিবন্দি মানুষের জন্য খাবার রান্না করে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..