বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বাসস’র সিলেট ব্যুরো প্রধান সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৫৯৪৪ বার পঠিত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) হয়েছেন। গত রাত আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, মা ও দুই ছেলে রেখে যান।

মকসুদের ছোট ভাই মোয়াজ্জিন আহমদ জানান, তিনি ও তার বন্ধু গালিব বাড়ি ফিরছিলেন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের মদিনা মার্কেট এলাকায় পৌঁছলে মকসুদ মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনার পর গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মকসুদ আহমদ সিলেট নগরের মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি ৫ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।

মকসুদ আহমদ মকসুদের মৃত্যুতে বাসস পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থা ছাড়াও তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকা-ে তার সম্পৃক্ততা ছিল।

আজ বাদ জুমা মরহুম মকসুদ আহমদের নামাজে জানাজা তার নিজ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..