সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোরছালীন বাবলা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫৯০৪ বার পঠিত

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মোরছালীন বাবলা। রংধনু গ্রুপের এক আদেশে তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১ জানুয়ারি ২০২৫ থেকে এ দায়িত্ব পালন করছেন।

মোরছালীন বাবলা প্রতিদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাকাল থেকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির প্রকাশক কাওসার আহমেদ অপু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের উপ সম্পাদক মশিউর রহমান টিপু। পরবর্তীতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সহকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী মোরছালীন বাবলা দেশের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল ওয়ান ও চ্যানেল আই এবং প্রিন্ট মিডিয়া নয়াদিগন্ত, মানবজমিন এবং জনকণ্ঠে সাংবাদিকতা করেছেন। এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..