বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোরছালীন বাবলা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৩৭ বার পঠিত

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মোরছালীন বাবলা। রংধনু গ্রুপের এক আদেশে তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১ জানুয়ারি ২০২৫ থেকে এ দায়িত্ব পালন করছেন।

মোরছালীন বাবলা প্রতিদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাকাল থেকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির প্রকাশক কাওসার আহমেদ অপু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের উপ সম্পাদক মশিউর রহমান টিপু। পরবর্তীতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সহকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী মোরছালীন বাবলা দেশের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল ওয়ান ও চ্যানেল আই এবং প্রিন্ট মিডিয়া নয়াদিগন্ত, মানবজমিন এবং জনকণ্ঠে সাংবাদিকতা করেছেন। এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..