রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, তদন্তের দাবি সংসদে পটুয়াখালীর কথা বলার অঙ্গীকার, মনোনয়ন তুললেন ফেরদৌসী বেগম মিলি নবাগত জেলা পরিষদ প্রশাসকের শিবগঞ্জ আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বোরগাঁও গ্রামে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম ভূমি তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প

ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি-বুলবুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮২৯ বার পঠিত
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল------------------ছবি: সংগৃহীত

বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে, নতুবা পয়েন্ট কর্তনের মুখে পড়তে হবে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। অনেকের মনে প্রশ্ন? তাহলে বাংলাদেশ কি তাহলে বিশ্বকাপে অংশ নেবে না?

এ বিষয়ে জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইওসহ একাধিক পরিচালক এবং সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবার বক্তব্যেই উঠে এসেছে একই কথা—এ বিষয়ে আইসিসির সঙ্গে বিসিবির এমন কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তবে বুধবার (০৭ জানুয়ারি) সকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,ক্রিকইনফোর প্রকাশিত খবরটি সঠিক নয়। আইসিসি কখনোই আমাদের বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।

তিনি আরও জানান, আইসিসির সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ব্যক্তিগত পর্যায়েও আলোচনা চলছে। তবে বিষয়টি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

বুলবুলের ভাষ্য, আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কেন ভারতে যেতে চাই না। আমরা আমাদের মেইলে পরিষ্কারভাবে জানিয়েছি, আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। সে কারণেই আমরা ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক।

তিনি বলেন, আইসিসি আবারও বিসিবির কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চেয়েছে—কোন কোন নিরাপত্তাজনিত কারণে আমাদের উদ্বেগ রয়েছে এবং কেন বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে নিরাপদ নন বলে মনে করা হচ্ছে। এই ব্যাখ্যাগুলো দেয়ার পরই আইসিসি সিদ্ধান্ত নেবে।

সবশেষে বিসিবি সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, আইসিসি বাংলাদেশকে জোর করে ভারতে খেলতে বলেছে বা না গেলে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে—এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..