বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে বিএনপির প্রতিবাদী শোডাউন ও অবস্থান কর্মসূচি তাড়াইলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সীরাতুন্নবী মাহফিল ২৭ নভেম্বর আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা

মারা গেছেন অভিনেতা সোহেল খান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৯ বার পঠিত
অভিনেতা সোহেল খান------------------- ছবি: সংগৃহীত

অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ছোট পর্দার অভিনেতা সোহেল খান মারা গেছেন। বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

এমডি ইকবাল বলেন, অন্য দিনের মতো মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন সোহেল খান। এরপর বিশ্রাম নিতে নিজের কক্ষে যান। পরে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপও নিয়েছিলেন তিনি।

একপর্যায়ে হোটেলকক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমডি ইকবাল বলেন, একজন সুস্থ মানুষকে এভাবে চোখের সামনে হারানো কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। সোহেল খানের মৃত্যুতে পুরো ‘নসীব’ টিম শোকাহত।

অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..