বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ নান্দাইলে বিএনপির প্রতিবাদী শোডাউন ও অবস্থান কর্মসূচি তাড়াইলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সীরাতুন্নবী মাহফিল ২৭ নভেম্বর আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

নান্দাইলে বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

​নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের প্রতিনিধিদের সঙ্গে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়।

সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্ব, সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারসহ সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি মো. কিবরিয়া চৌধুরী হেলিম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস আহমদ বাবুল, আজহারুল ইসলাম বিপ্লব ও ওবায়দুল হক পাঠান।

​নান্দাইল প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি এনামুল হক বাবুল, সহসভাপতি মনজুরুল হক মঞ্জু, সাংবাদিক এহসানুল হক তানভীর, ফরিদ মিয়া, সুফি আব্দুল্লাহ, শিক্ষানবিশ আইনজীবী এখলাছ উদ্দিন ও মানবাধিকারকর্মী আমিনুল ইসলাম।

এর আগে বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের প্রতিনিধিরা কিশোরগঞ্জ প্রেসক্লাবেও অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..