মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

৮ চেয়ারম্যানের মাসিক সমন্বয় সভা বর্জন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬৭২৭ বার পঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা বর্জন করেছেন নারী ভাইস চেয়ারম্যানসহ ৮ চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা বর্জনের এ ঘটনা ঘটে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন আট চেয়ারম্যান। এই আট চেয়ারম্যান হলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, রায়হানপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চরদুয়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, কালমেঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকন মোহাম্মদ সহিদ, কাকচিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও কাঁঠালতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম।

এ সময় ওই সভা সভাপতিত্ব করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের কোনো কাজের বিষয়ে চেয়ারম্যানদের জানানো হয় না। উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান মিলে প্রকল্প দাখিল করে বিল তুলে নেন। তাই তাঁদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাসিক সমন্বয় সভা বর্জন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এসব অভিযোগ ঠিক নয়। চেয়ারম্যানদের অন্যায় আবদার আমরা রাখিনি বলে এই অভিযোগ তোলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..