শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

নদী দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৭৫ বার পঠিত

“বাঁচলে নদী, বাঁচবে দেশ, ফুলে ফসলে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ঝালকাঠি জেলার প্রেসক্লাব সম্মুখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

এসময় দেশের সকল নদী রক্ষার্থে অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার রয়েছে। তাই আর কোনো বৈষম্য ও দুর্নীতি মেনে নেওয়া যাবে না। নদীর কোল ঘেষে গড়ে ওঠা বাঁধ ও তীরবর্তী পাড়গুলোতে কিছু অসাধু ব্যবসায়ী জবরদখল করে নিজেদের ব্যবসা গড়ে তুলেছে। যার ফলে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে।

তারা বলেন, নদী বিলিন হওয়া থেকে ও নদীকে বাঁচাতে সকলকে সচেতন হতে হবে। আর কেউ যেন অবৈধভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে নদী ভরাট করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে এ আন্দোলন আরও কঠোর হবে বলেও হুশিয়ারি দেন তারা।

মানববন্ধন উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ আলমগীর হোসেন ,ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল সঞ্চালনায় ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ সভাপতি অলিউল্লাহ সরদার. এছাড়া জেলা পৌরসভা সদর থানার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..