মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯১১ বার পঠিত

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা’র উদ্যোগে গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে ঢাকায় নাবিক আবাসিক এলাকায় মিরপুর-১৪-তে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকল নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান নাওমী নাহরীন আজাদ ও বিএন লেডিস ক্লাব ঢাকা শাখার চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..