শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

আমতলীতে চার দফা দাবিতে ইসলামি শ্রমিক আন্দোলনের মানববন্ধন

রাসেল মিয়া আমতলী (বরগুনা) :
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৮৫৮ বার পঠিত

আমতলী – পুরাকাটা ইজারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের ভাড়া ফ্রি করাসহ ফেরিতে মোটরসাইকেল বাই সাইকেল ও রিকশা ফ্রিতে পাড়ার করা।

এ চার দফা দাবি নিয়ে (০৩ মে) শনিবার সকাল ১০ টায় আমতলী – পুরাকাটা খেয়াঘাটে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ।আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে মঙ্গলবার ৬ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মীর মুহাঃ সুলাইমান, মৌ-লোভী মোঃ শাহ আলম, মুফতি ওমর ফারুক জিহাদি, মাওঃ সাইফুল ইসলাম ও কাজী আল আমিন।

বক্তারা বলেন, আমতলী পুরাকাটা খেয়া ঘাট দিয়ে প্রতিদিন হাজারো গরিব অসহায় মানুষ জরুরি প্রয়োজনে পারাপার করতে হয়। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এখানে ধার্যকৃত ২৫ টাকা সকলের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই খেয়া ঘাটের ইদারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করার দাবিতে মানববন্ধন আয়োজনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে না নিলে ইউএনও অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..