শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্ম বিরতি পালন, পাঠদান ব্যাহত

উজ্জ্বল দাস (বরিশাল):
  • আপলোডের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৮৩৭ বার পঠিত

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ‘ঐক্য পরিষদ’-এর ডাকে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ২৬ মে (সোমবার) থেকে সারাদেশের মতো ঝালকাঠির নলছিটি উপজেলার ৭৮ নং কশেফুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছেন শিক্ষকরা। শিক্ষকরা সকাল থেকেই বিদ্যালয়ে উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত ছিলেন তারা।

দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ পদোন্নতির ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন সহকারী শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় ৫ মে থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে আজ পূর্ণদিবস কর্ম বিরতির পর্যায়ে পৌঁছেছে আন্দোলন।

জেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জানান, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই ছিল তাদের উদ্দেশ্য। এখন পর্যন্ত দাবি পূরণ না হওয়ায় পূর্ণদিবস কর্ম বিরতি শুরু হয়েছে।

নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ জানান, শিক্ষকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। এই আন্দোলনের মাধ্যমে তারা দাবিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে চান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়ালিউল ইসলাম ও মো. বেল্লাল শরীফ জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তাঁরা কর্ম বিরতিতে অংশ নিচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

এদিকে, শিক্ষকরা পাঠদান বন্ধ রাখায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে জানান অভিভাবকরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..