বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার বরের বাবা, পলাতক বর-কনে

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৮৬১ বার পঠিত

চলছিল ছেলের বিয়ের অনুষ্ঠান, আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন করাও হয়েছে। আনন্দঘন সেই মূহুর্তে হঠাৎ হাজির বেরসিক পুলিশ। অভিবাসন আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয় বরের বাবা দুলাল মৃধাকে। ঘটনাটি বরগুনা সদর উপজেলার।

শুক্রবার (৩০ মে) দুপুরে বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের টাউনহল সিরাজুদ্দীন সড়কে এ ঘটনা ঘটে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ের বর সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা ছোট লবনগোলা এলাকার দুলাল মৃধার ছেলে জাহিদ হোসেন একজন কম্বোডিয়া প্রবাসী। সেই সুবাদে ৮ নম্বর সদর ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকার তাদের নিকট আত্মীয় শহিদ হাং ও আমেনা বেগম দম্পতির ছেলে আরিফুল ইসলামকে কিছুদিন আগে কম্বোডিয়ায় নেওয়ার পরে কাজ পেতে বিপত্তি বাজার ঘটনায় বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইনে আদালতে মামলা করেন আমেনা বেগম। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুলাল মৃধাকে। এ মামলায় বর জাহিদ হাসান, তার মা তাপশি আক্তার ও কনে খাদিজা আক্তার মিতু এজাহার ভুক্ত আসামি হওয়ায় তারা এখন পলাতক রয়েছেন।

নালিশী দরখাস্তে মামলার বাদী আমেনা বেগম উল্লেখ করেন, সাত লক্ষ টাকার বিনিময়ে ছেলে আরিফুল ইসলামকে কম্বোডিয়ায় নিয়ে মাসে একলক্ষ বিশ হাজার টাকা বেতনে চাকরির দেওয়ার আশ্বাস দেয় আসামিরা। কথা মত ২-৪ নম্বর আসামিদের কাছে তিন কিস্তিতে সমুদায় সাত লক্ষ টাকা পরিশোধ করলে চলতি বছরের গত ১৬ মে কম্বোডিয়ায় নেয় মামলার ১ নম্বর আসামি জাহিদ হোসেন। পরে কম্বোডিয়ায় নিয়ে আরিফুলকে জিম্মি করে এবং মারধরের ভয় দেখিয়ে আরো দুই লক্ষ টাকা দাবী করে আসামীরা। আসামীদের বাড়ীতে গিয়ে ঘটনার বিষয় জানালে তারা বাদীর কাছ থেকে নেওয়া টাকার কথা অস্বীকার করে। তাই বিচার চেয়ে বরগুনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন বাদী আমেনা বেগম।

মামলার দরখাস্তটি আমলে নিয়ে বরগুনা থানাকে এফআইআর এর দেন আদালত। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে মামলার দুই নম্বর আসামি দুলাল মৃধাকে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, দুলাল মৃধা অভিবাসন আইনে দায়ের করা মামলার আসামি। তার ছেলের বিয়ের অনুষ্ঠান শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..