বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

আমতলীতে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত যুবদল নেতা

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৯৩৯ বার পঠিত
পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দীন মামুন..........................ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দীন মামুন।

বুধবার (১৩ আগস্ট) আমতলী পল্লী ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১২২ জন ভোটারের মধ্যে ১২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মঈনউদ্দীন মামুন সর্বোচ্চ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট গাজী মো. মাহবুবুর রহমান (আম প্রতীক) পেয়েছেন ৩৯ ভোট।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুব নেতা মঈনউদ্দীন মামুনের এই জয় নিয়ে চলছে নানা আলোচনা।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় সমিতির কর্মকর্তা আজাদুর রহমান বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।”

উপজেলার নিবন্ধিত সমবায় সমিতিগুলোর মধ্যে সহ-সভাপতি পদে একজন ও সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, আমতলী থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।

এ সময় নির্বাচন কেন্দ্রে আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি), পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..