মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮৩৫ বার পঠিত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বরগুনার বেতাগীতে দ্বিতীয় দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন অব্যাহত। অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শিক্ষক সমাজ ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে সমাবেশে মিলিত হয়।

বেতাগী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামাতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন মুন্না, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সেলিম আহমদ, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু, বাংলাদেশ ভেকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন খান ও মোকামিয়া আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক সাইফুল ইসলাম ফুয়াদসহ অনেকে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..