বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

কুমিল্লায় সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, আটক ২৭

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬২৮৪ বার পঠিত

কুমিল্লার বিভিন্ন উপজেলায় সড়ক-মহাসড়কে পরিবহন চাঁদাবাজ চক্রের ২৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৮৫ হাজার ১৫০ টাকা ও ৩২৫টি টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

রোববার জেলার আদর্শ সদর, বুড়িচং, বরুড়া, দেবিদ্বার, লাকসাম, মুরাদনগর ও ব্রাহ্মণপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন।

আটকরা হলেন- ব্রাহ্মণপাড়ার তোফাজ্জল হোসেন (৩২), কাজি মো. আল মামুন (২৮), টিপু সুলতান (২৮), আসাদুল (২২), দেবিদ্বার উপজেলার মবিন (২১), মফিজুল ইসলাম (২৮), ইব্রাহিম খলিল (২৫), আরমান (১৯), ইব্রাহিম হোসেন (৩০), শহিদুল হোসেন, সাদ্দাম হোসেন (২৭), বরুড়া উপজেলার শাহজাহান (৪৪), সোহেল হোসেন (৩২), মহিন উদ্দিন (৩২), আবুল কালাম আজাদ (৩২), সদর দক্ষিণ উপজেলার সবুজ (১৯), বুড়িচংয়ের রাকিব হোসেন (২৩), মামুনুর রশিদ (৩২), ওহিদ মিয়া (৫০), রুবেল (৩২), জালাল হোসেন (৩১), নূর উদ্দিন (৩২), শফিকুল ইসলাম রুবেল (২৫), জাহিদ (২৬), মোস্তফা (৩২), শরীফ(৩১), ফারুক(২৮), মুরাদনগরের শাহ আলম (২৬)।

অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্যরা বিভিন্ন সড়ক-মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, মিশুক, ট্রাক ও কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপারদের নিকট থেকে জোরপূর্বক টাকা আদায় করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..