বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত শরোনখোলায় মাসুমের মৃত্যু: রাজনৈতিক দায় চাপানোর অভিযোগ, তদন্তের দাবি এমপি আব্দুল আলীমের পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি

রৌমারীতে নিবার্চন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

কুড়িগ্রাম (জেলা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬২২৩ বার পঠিত
A Bangladeshi woman casts her vote at a polling station in Dhaka, Bangladesh, Sunday, Jan. 5, 2014. Police fired at protesters and more than 100 polling stations were torched in Sunday’s general elections marred by violence and a boycott by the opposition, which dismissed the polls as a farce. (AP Photo/Rajesh Kumar Singh)

শারীরিক অসুস্থ্যতার কারণ দেখিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ নিবার্চনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো.হাবিবুর রহমান (হাবিল) নিবার্চন থেকে সরে দাঁড়িয়েছেন।

রোববার দুপুরে রৌমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার এ সিদ্ধান্ত জানান। এ সময় তিনি তার লিখিত বক্ত্যবে বলেন, আসন্ন শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয়পার্টি থেকে তিনি মনোনয়ন পাই।

কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থ্যতার কারণে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সাথে আমার সমর্থক, সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে জাতীয়পার্টির সমর্থক ও সকল নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে আরো শক্তিশালী ও বেগবান করতে চাই।

এ সময় শৌলমারী ইউনিয়ন জাতীয়পার্টির নেতাকর্মী সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে রৌমারীতে তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হইবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..