মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিদেশে বিনিয়োগে দেশি উদ্যোক্তাদের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৬০৬৮ বার পঠিত
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার উৎপাদনে দেশীয় উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সারের চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদন করতে গেলে গ্যাসের সংকট হয়। ফলে বিদেশে কারখানা করে সেই সার দেশে ব্যবহার করা যায় কিনা- সেই সম্ভাবনা বেসরকারি খাত উন্মোচন করতে পারে। বিদেশে উৎপাদিত সেই সার বাংলাদেশের চাহিদা মেটাবে উদ্যাক্তরা চাইলে বাইরের দেশেও ব্যবহার করতে পারে। এর মাধ্যমে গ্যাসের সংকট কমবে। বিদেশে বিনিয়োগও বাড়বে। তবে দেশে দেশের স্বার্থ যেন আগে রক্ষা হয় সেই বিষয়টি উদ্যোক্তাদের নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..