বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন নবাগত ওসি পটুয়াখালী রিপোর্টার ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক এম কে রানা বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! এলাকাবাসীর ক্ষোভ তাড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কুয়াকাটায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: প্রকৃত জেলেরা বঞ্চিত, কেঁদে বাড়ি ফেরা শতাধিক পরিবার বেতাগীতে উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত মোরেলগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসুস্থ শিক্ষার্থী, প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পরীক্ষা সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ’র বিরুদ্ধে চাকরিসহ বিভিন্ন আশ্বাস ও দূর্ণীতির মাধ্যমে অর্থ আত্মসাতসহ অভিযোগের পাহাড় বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে

জাপোরিঝিয় রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে অন্তত ৯ জন নিহত ও আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৬০৬৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া শহরের উপকণ্ঠে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে অন্তত নয়জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন বলে সেখানকার ডেপুটি মেয়র আনাতোলি কুর্তিয়েভ শনিবার জানিয়েছেন।

কুর্তিয়েভ এক অনলাইন পোস্টে জানায়, সেনাবাহিনী সেখানে ৩৮ ঘণ্টার কারফিউ জারি করেছে। এদিকে রাশিয়ান বাহিনী সেখানে মর্টার, ট্যাংক, হেলিকপ্টার ও রকেট সিস্টেম দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ শনিবার এই তথ্য জানান।

ইগর কোনাশেনকভ বলেন, মস্কো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করে দিয়েছে। ওই গুদামে ক্ষেপণাস্ত্র এবং ‘ইউক্রেনের সেনাদের বিমানের গোলাবারুদ’ ছিল বলে তিনি তিনি দাবি করেন।

এর আগে রাশিয়া কখনও যুদ্ধক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেনি।

রাশিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এ হামলায় ব্যবহার করা হয়েছে কিনজাল ক্ষেপণাস্ত্র। এটি ২ হাজার কিলোমিটারের (১২৪২ মাইল) বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং যে কোনো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে।

সাধারণত হাইপারসনিক অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক নিচু দিয়ে লক্ষ্যের দিকে উড়ে যায়। এসব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে পাঁচ থেকে নয় গুণ বেশি গতিতে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..