শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

পটুয়াখালীতে সেই আলোচিত হত্যা মামলায় প্রধান আসামি মেয়র মহিউদ্দিন

 অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৭৭ বার পঠিত

সেই আলোচিত পটুয়াখালীর পৌরসভাস্থ শ্মশান ঘাট সংলগ্ন পরিমাপ নিয়ে মাকসুদুর রহমান তদালুকদারকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ এনে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে পটুয়াখালীর পৌর মেয়র মহিউদ্দিন আহমেদকে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) মোঃ এনামুল হক নামে একজন ব্যক্তি বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ১ম আমলী আদালতে হত্যা মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান লাশ কবর থেকে উত্তোলন পূর্বক ময়নাতদন্তের জন্য সিআইডি কে নির্দেশ প্রদান করেন।

মামলায় আসামিরা হলেন, ১| মহিউদ্দিন আহমেদ (৪৫), পিতা মৃত মোয়াজ্জেম হোসেন। ২| এনামুল হক (৩৮), পিতা মৃত খলিলুর রহমান। ৩| এসএম ফারুক মৃধা (৪৮), পিতা মৃত সেকান্দার মৃধা। ৪| মোঃ নিজাম (৩৬), পিতা মৃত মস্তফা খলিফা। ৫| অপু সিকদার (৪৫), পিতা মৃত আব্দুল মন্নান সিকদার। ৬| আমিনুল ইসলাম মামুন (৫২), পিতা মৃত শাহজাহান মিয়া সহ আরও অজ্ঞাত ১০/১২ জন আসামি। সিআর মামলা নং ১২৩/২২ যাহা বিজ্ঞ আইনজীবী প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ই সেপ্টেম্বর ) দুপুরে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী পটুয়াখালীতে নদী ও খাল দখল মুক্ত করার লক্ষ্যে শ্মশান ঘাট এলাকা পরিদর্শন করতে গেলে সাথে পৌর মেয়র মহিউদ্দিন সহ কাউন্সিলর এবং মেয়রের অন্যান্য লোক উপস্থিত ছিলেন।

ওই সময় জমির মালিক মাকসুদুর রহমান তালুকদারও উপস্থিত হয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর কাছে মেয়রের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরলে মেয়র মহিউদ্দিন তাকে ধাক্কা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

পরে তাকে পুলিশ দ্বারা হাতকড়া দিয়ে আটকে রেখে মেয়রের নির্দেশে কাউন্সিলর ফারুক হোসেন, মেয়রের পিএস এনামুল সহ অন্যারা সুযোগ বুঝে মাকসুদুর রহমান তালুকদারকে ফাকে নিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন সহ ভাতিজা নাসির উদ্দিন নামে একজন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..