রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ‘বি’ গ্রুপের শীর্ষে ভারত

খেলাধুলা ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬২৪১ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে ‘বি’ গ্রুপের প্রত্যেক দলই খেলে ফেলেছে দুটি করে ম্যাচ। এতে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় শীর্ষে আছে ভারত।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে রোহিত শর্মার দল জয় পেয়েছে ৫৬ রানে। ভারতের করা ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি তোলা সম্ভব হয়নি ডাচদের পক্ষে।

বিশ্বকাপের শুরুটা ভারত করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তানের ১৫৯ রানের জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতীয় দল।

এদিকে, এক ম্যাচ ড্র এবং এক ম্যাচে জয়ে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। একই অবস্থা জিম্বাবুয়ের। তারা তিন পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে তিন নম্বরে অবস্থান করছে। আর বাংলাদেশের অবস্থান তালিকার চার নম্বরে। তবে পাকিস্তান ও নেদারল্যান্ডস এখনো জয়ের দেখা পায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..