মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

রাঙ্গাবালীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে সংবর্ধনা

রাঙ্গাবালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৬০২৮ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীর কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হাওলাদারকে সংবর্ধনা প্রদান করেছেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আজ সকালে ঢাকা থেকে লঞ্চ যোগে কেন্দ্রীয় এ নেতা নিজ জন্মস্থান রাঙ্গাবালীতে পৌঁছালে তার আগমন উপলক্ষে উপজেলার গহীনখালী লঞ্চঘাটে জড়ো হতে থাকেন ছাত্রদল নেতাকর্মীরা। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছো জানান রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহান মাহমুদ সোহাগ ও সদস্য সচিব আজিজ মাহমুদসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে তাকে নিয়ে শতাধিক মোটারসাইকেল নিয়ে শোভাযাত্রা করে ছাত্রদলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি গহীনখালি থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের বাহেরচর বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় উপজেলা বিএনপি নেতারা বলেন, সজিব হাওলাদার রাঙ্গাবালীর কৃতি সন্তান। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফলে ছাত্রদলের রাজনীতিসহ কেন্দ্রীয় পর্যায়ে রাঙ্গাবালীর অবস্থান আরও শক্তিশালী হয়েছে যা আগামীর আন্দোলনগুলোতে আরও বেগবান হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..