মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

হাজিরা খাতায় স্বাক্ষর করেই স্কুল ত্যাগ শিক্ষকের: ব্যবহার করছেন দলীয় ক্ষমতা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫৯৯৬ বার পঠিত

বেতাগীর বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেই দুই একটি ক্লাস নিয়ে বাড়িতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে মোঃ আব্দুল রহিম এর বিরুদ্ধে, তিনি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়াতে ক্ষমতার অপব্যবহার করেই এমনটি করছেন বলে জানা গেছে।

তিনি ১৮ মার্চ ২০১৩ সালে দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগদান করে নিয়মিতি স্কুলে আশা যাওয়া করতেন ও ক্লাস নিতেন। কিন্তু ১৫ নবেম্বর ২০১৩ সালের পরে বিবিচিনি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার পরে ইচ্ছে মতো আসেন স্কুলে হাজিরা খাতায় স্বাক্ষর করেই দুই একটি ক্লাস নিয়ে চলে যান। যুবলীগের নেতা হওয়াতে ভয়ে কিছু বলতে পারছেন না স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন তাকে কিছু কলে কি আমরা মাইর খাবো রহিম বিএসসি তো ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা দূর থেকে এসে চাকরি করি ভালো থাকতে চাই।

এবিষয় আব্দুল রহিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এমনটি করিনি আমি রাজনীতি করি সেটা ঠিক এর মানে এই নয় যে ক্লাস ফাঁকি দেই।

স্কুলের প্রধান শিক্ষক বলেন ভাই কি আর করার তারা তো দল করে তাদের কিছু বললে আমাদের চাকরি করাই দায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন আপনার মাধ্যমে শুনতে পেলাম ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..