বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন নবাগত ওসি পটুয়াখালী রিপোর্টার ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক এম কে রানা বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! এলাকাবাসীর ক্ষোভ তাড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কুয়াকাটায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: প্রকৃত জেলেরা বঞ্চিত, কেঁদে বাড়ি ফেরা শতাধিক পরিবার বেতাগীতে উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত মোরেলগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসুস্থ শিক্ষার্থী, প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পরীক্ষা সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ’র বিরুদ্ধে চাকরিসহ বিভিন্ন আশ্বাস ও দূর্ণীতির মাধ্যমে অর্থ আত্মসাতসহ অভিযোগের পাহাড় বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে

বেতাগীতে পাচঁ জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৬২৬৯ বার পঠিত

‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’- এ প্রতিপাদ্যের মধ্যে দিয়ে বরগুনার বেতাগীতে পাঁচ জয়িতাদের সংবর্ধনা, সম্মাননা স্মারক প্রদান , সনদ ও ফুল উপহার দেওয়া হয়েছে। এসময় এসব নারীর জীবন ও সংগ্রামের গৌরবগাথা তুলে ধরা হয়।

বৃহস্পতিবার দুপুর বারটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ‘২০২১ উদযাপন উপলক্ষে প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা অন্বেষণে কার্যক্রমের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সফল জননী মোসা: লায়লা বেগম, সমাজ উন্নয়নে অবদান ইউপি সদস্য সাহেরা বেগম, শিক্ষা ও চাকুরি মেহেরুন নাহার, নির্যাতিতা নারী মেরী আক্তার ও অর্থনৈতিক ক্ষেত্রে খাদিজা আক্তারকে সংবর্ধনা এবং শিক্ষিকা সাজিদা সুলতানা রিনাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: শাহিনুর বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু , মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইকবাল হোসেন ও বেতাগী প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাংবাদিক আরিফুর রহমান সুজনসহ অন্যান্য আরো অনেকে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী মাইশা আক্তার কবিতা আবৃত্তি ও জেন্ডার প্রোমেটর অলি আহম্মেদ এবং কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সঞ্জয় হাওলাদার অনুষ্ঠান পরিচালনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..