বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

শিক্ষক সংকট নিরসনের দাবিতে মাউশিতে বাঙলা কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

আফরুজা আক্তার আভা:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৯০২ বার পঠিত

শিক্ষক সংকট নিরসনের দাবিতে আজ মাউশি তে স্মারকলিপি জমা দিয়েছে বাঙলা কলেজ মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠার দশ বছরেও সরকারি বাঙলা কলেজের মার্কেটিং বিভাগের কোন বিভাগীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন হয়নি। নিজস্ব শিক্ষক না থাকায় পাঠদান, শিক্ষা-কর্মসূচিসহ নানাবিধ সমস্যার সমাধান নিয়ে উদগ্রীব শিক্ষার্থীরা। সম্প্রতি এ নিয়ে বিভাগে শিক্ষক সংকট নিরসনের দাবি তুলেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

মার্কেটিং বিভাগে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার সার্বিক মান উন্নয়ন সংক্রান্ত নানা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে আজ ১৬ই জানুয়ারি সচিবালয়ে যায় কলেজের মার্কেটিং বিভাগের একটি শিক্ষার্থী প্রতিনিধির দল।

প্রতিনিধি দলটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সাথে আলোচনার জন্য সাক্ষাতে গেলে স্মারকলিপি গ্রহণপূর্বক দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন একান্ত সচিব।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষক পদয়নের আবেদন করার ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার বিষয়ে ইঙ্গিত পেয়েছে তারা। শিক্ষার্থীদের তোলা এমন দাবির বিষয়ে জানতে চাইলে অতি দ্রুতই শিক্ষক পদায়নের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান। কিন্তু দীর্ঘ ১০ বছরেও  শিক্ষক নিয়োগের আবেদনে উদাসীনতার কারণ সংক্রান্ত কোনো সদোত্তর পাওয়া যায়নি

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..