রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে এস.এস.সিতে জিপিএ -৫ প্রাপ্ত যমজ দুইবোন

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল:
  • আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৮৩৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুশুলী ইউনিয়নের মোহাম্মদ আব্দুল হান্নান ও কামরুন্নাহার বেগম দম্পত্তির যমজ দুই বোন নওশন নাহার ঐশি ও নওরীন নাহার শশী এবার মাধ্যমিক পরীক্ষায় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে।

কন্যাদ্বয়ের পিতা মোহাম্মদ আব্দুল হান্নান স্থানীয় মুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত।
উক্ত বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পাঠ চুকিয়ে ভালো ফলাফলের কন্যাদ্বয়কে ভর্তি করান উপজেলা সদরে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে ও প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। এবার এসএস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পায়। ঐশি প্রাপ্ত ১৩০০ নম্বরের মধ্যে ১২১০ ও শশী ১২১৫ নম্বর পাওয়া অভিভাবক শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী সবাই খুশি ।

এ বিষয়ে স্কুল শিক্ষক বাবা আব্দুল হান্নান জানান, আমার উভয় মেয়ে ছোট কাল থেকে পড়াশোনা বেশ মনোযোগী ছিল। তাদেরকে পড়াশোনার জন্য কখনো প্রেশার ক্রিয়েট করা হয়নি। নিয়মিত খেলাধুলা পড়াশোনা রুটিন মাফিক চালিয়ে যেত। আর রুটিন মাফিক যারা চলেন তাদের জীবন উন্নতি হবেই এমনই ধারণা পোষণ করেন তিনি। তারা ভবিষ্যতে চিকিৎসা বিদ্যায় পড়তে আগ্রহী। ডাক্তার হয়ে সমাজের অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা।

নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, দুইবোন বিদ্যালয়ে ষষ্ট শ্রেণী থেকে মেধাবী ছিল, তাদের ফলাফল বিদ্যালয়ে শিক্ষক সমাজ আনন্দিত। আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। ভবিষ্যতে ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..