শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

আমতলীতে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত যুবদল নেতা

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৯৯০ বার পঠিত
পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দীন মামুন..........................ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দীন মামুন।

বুধবার (১৩ আগস্ট) আমতলী পল্লী ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১২২ জন ভোটারের মধ্যে ১২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মঈনউদ্দীন মামুন সর্বোচ্চ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট গাজী মো. মাহবুবুর রহমান (আম প্রতীক) পেয়েছেন ৩৯ ভোট।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুব নেতা মঈনউদ্দীন মামুনের এই জয় নিয়ে চলছে নানা আলোচনা।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় সমিতির কর্মকর্তা আজাদুর রহমান বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।”

উপজেলার নিবন্ধিত সমবায় সমিতিগুলোর মধ্যে সহ-সভাপতি পদে একজন ও সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, আমতলী থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।

এ সময় নির্বাচন কেন্দ্রে আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি), পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..