শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

‘অবাধ সুষ্ঠু নির্বাচন: সহিংসতা মূক্ত সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮৪০ বার পঠিত
'অবাধ সুষ্ঠু নির্বাচন: সহিংসতা মূক্ত সম্প্রীতির বাংলাদেশ' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ......................................ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি “অভাধ ও সুষ্ঠু নির্বাচন:সহিংসতা মূক্ত সম্প্রীতির বাংলাদেশ ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নলছিটি উপজেলা কমিটির আয়োজনে শনিবার বিকেল তটায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপি সভাপতি ও পিএফজি উপজেলা কমিটির এম্বাসাডর এড. আনিসুর রহমান খান হেলাল, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খায়রুল বাসার রানা, সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি পৌর কমিটির সভাপতি একরামুল করিম মিঠু,জামাতে ইসলামির প্রতিনিধি সাইদুর রহমান কবির, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল জিহাদি, সাবেক সভাপতি মাওলানা আ:কুদ্দুস নলছিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার,নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, দৈনিক সমকাল পত্রিকার নলছিটি প্রতিনিধি মো: মিজান, বৈষম্য বিরোধী আন্দোলন নেতা বালী তাইফুর রহমান তুর্য,সাথি আক্তার, সোনিয়া আক্তার প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন সুজন -সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পিএফজির এ্যাম্বাসাডর প্রভাষক মো:আমির হোসেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভোট দিতে পারিনি। এবার যে নলছিটি বাসীর চাহিদা পূরন করতে পারবেন তাকে ভোট দিবো।আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামো ভেঙে পড়েছে।আমার চাইনা কোনো মায়ের বুক আর খালি হোক।শান্তি এবং সম্প্রিতির রাজনীতি আমরা চাই ।কিন্ত লাল সবুজের পতাকায় আর রক্ত চাই না।এমপি নির্বাচিত হয়ে প্রশাসনে নাক গলানো,টেন্ডারবাজি করা,মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি করা এগুলো এমপির কাজ না।যিনি সংসদে গিয়ে আমাদের জনগণের কথা বলবেন তাকে আমরা ভোট দিবো।

বক্তারা আরও বলেন,১০ টা হোন্ডা, ২০ টা গুন্ডা এই নির্বাচন চাই না।চেয়ারম্যান এর ভোট হয়ে গেছে মেম্বার এর ভোটটা দিতে পারেন। এ নীতি পরিহার করতে হবে।

আবার ৫ আগস্ট যেন না ঘটে।তত্বাবধায়ক সরকারের উপর যেন কেউ হাত না দেয়।সংসদে শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। রাজনীতিবীদরা যেন মুক্ত ভাবে কথা বলতে পারে।টাকা রাজনীতির মান দন্ড হতে পারে না।রাষ্ট্রের তলা বিহীন ঝুঁড়িতে যেন পরিনত না হয়ে সে দিকে খেয়াল রাখতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..