বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

দাম কমলো সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৯৭ বার পঠিত

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানো হয়েছে। আগামী রোববার (১৮ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনার লক্ষ্যে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় আলোচনার আলোকে সর্বসম্মতিক্রমে পরিশোধিত সয়াবিন তেল ও পাম সুপার (খোলা) এর সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হলো। এর মধ্যে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে ১৮৭ টাকা।

আগে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল ১৯২ টাকা। সে হিসেবে লিটারে দাম কমেছে ৫ টাকা। এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে দাম কমেছে ২১ টাকা।

অন্যদিকে, প্রতি লিটার খোলা তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..