শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

আল-আকসায় ৮০ হাজার মুসল্লির জুমা আদায়

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৫৯৬৫ বার পঠিত

ইসলামের তৃতীয় পবিত্রস্থান জেরুজালেমের আল-আকসা মসজিদে আজ শুক্রবার ৮০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। ২০২৪ সালের পবিত্র রমজান মাসের প্রথম জুমার দিন ছিল আজ। আর এদিনই আল-আকসায় ৮০ হাজারের বেশি মুসল্লির সমাগম হয়েছে।

যদিও দখলদার ইসরায়েল সেখানে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে। কিন্তু তা সত্ত্বেও দলে দলে মানুষ মসজিদটিতে গেছেন।

 

জুমার আগে ওল্ড জেরুজালেমে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছিল ইসরায়েল। তবে পুলিশের সঙ্গে মুসল্লিদের কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

 

গত বছরের অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের দোহাই দিয়ে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। কিন্তু রমজান মাস আসার পর তারা নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে।

যদিও ইসরায়েলের উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির চেয়েছিলেন রমজানেও যেন আল-আকসায় মুসল্লিদের প্রবেশ করতে না দেওয়া হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার এ প্রস্তাবে রাজি হননি। কারণ নেতানিয়াহু ভয় পেয়েছিলেন এই ভেবে যে, যদি রমজানেও মুসল্লিদের পবিত্র এ মসজিদে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

ফিলিস্তিনি বার্তাসংস্থা আল-কুদস মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফর বরাতে ৮০ হাজারের বেশি মুসল্লির নাজাম আদায়ের তথ্য নিশ্চিত করেছে।

 

যদিও আজকে আল-আকসায় শুধুমাত্র ৫৫ বছরের উর্ধ্বের পুরুষ এবং ৫০ বছরের উর্ধ্বের নারীদের প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া আগে থেকেই অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছিল ইসরায়েল। ফলে বেশিরভাগ ফিলিস্তিনি প্রথম জুমায় আল-আকসায় প্রবেশ করতে পারেননি।

 

সূত্র: আলজাজিরা

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..