মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

অরাজকতা ও লুটতরাজ বন্ধ করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫৯০৫ বার পঠিত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন যে কোনো অরাজক পরিস্থিতি ও  লুটতরাজ বন্ধ করার জন্য পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।
পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, রাষ্ট্রপ্রধান পুলিশের প্রতিটি সদস্যকে ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার তাগিদ দেন।
এই ক্ষেত্রে নবনিযুক্ত আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোঃ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..