মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

নতুনধারার তহবিল থেকে বন্যার্তদের ত্রাণ প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৯০৪ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির বন্যার্তদের জন্য ‘ত্রাণ উপহার’ কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তহবিল গঠন করা হয়। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহিত হয়- প্রথম দফায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগমের তত্বাবধানে ফেনীর দূর্গম এলাকায়, দ্বিতীয় দফায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরার তত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় এবং তৃতীয় দফায় ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে লক্ষ্মীপুরসহ বিভিন্ন দূর্গম এলাকায় এই ত্রাণ প্রদান করা হবে।

এসময় নেতৃবৃন্দ বলেন,  সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানার দক্ষ নেতৃত্বে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বন্যার শুরু থেকেই ফেনীতে উদ্ধার অভিযানে অংশ নেন নতুনধারা ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক মানজুর আলমসহ স্থানিয় নেতৃবৃন্দ। আমরা আশা করি অতিতের মত আগামীতেও নতুনধারা বাংলাদেশ এনডিবি কোন ধরণের রাজনৈতিক জোট-মহাজোট- মোর্চা বা মঞ্চে না গিয়ে এককভাবে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য নিবেদিত থেকে প্রমাণ করবে ক্ষমতায় আসার রাজনৈতিক কোন ধরণের এলায়েন্সই জনকল্যাণে নিবেদিত থাকে না, তারা কেবল লোভ-মোহের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে অথবা থাকতে চায়। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন জাতীয় শিক্ষাধারার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মিম আক্তার, টুম্পা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..