বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বামনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মাতবিনিময়

বামনা( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৯০৯ বার পঠিত
বরগুনার বামনায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।
শনিবার (৪ জানুয়ারী) বিকেল ৪টায় বামনা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক, বামনা ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং এসসিয়েশনের প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক প্রেসক্লাব সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ রানা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বামনা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জেলা শহীদ জিয়া গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য মোঃ আবু নাসের সিদ্দিক গেলাম কিবরিয়া। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ শেষে সকলের পরিচয় বিনিময় হয় এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে সভায় আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বরণ করেন বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লাসহ উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননী, সহ-সভাপতি জহিরুল ইসলাম রুমি, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, অর্থ সম্পাদক মোঃ শাকিল আহমেদ,  দম্পর সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, সমাজ কল্যান সম্পাদক সিদ্দিক মান্না, সদস্য দিপু সিকদার, রায়হান নাজির ধলু, আবু নাসের, মাসুদ রেজা ও প্রদেশ মিস্ত্রিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
ইউএনও মোসাঃ নিকহাত আরা তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ও দেশের উপকার হয়। আমি বামনা উপজেলায় আপনাদের সহযোগিতা চাই। আপনাদের প্রয়োজনে আমি নতুন প্রজন্মকে সাথে নিয়ে আপনাদের পাশে থেকে বামনা উপজেলার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করছি।
সভাশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..