মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ

মোরেলগঞ্জে শিক্ষকের দেয়া মিথ্যা মামলায় সর্বশান্ত চা বিক্রেতা রবিউল

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৮১১ বার পঠিত
মোরেলগঞ্জে শিক্ষকের দেয়া মিথ্যা মামলায় সর্বশান্ত চা বিক্রেতা রবিউল .........................ছবি সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার পূর্ব সরালিয়া ৪নং ওয়ার্ডে একটি জমি নিয়ে চা বিক্রেতা ও এক শিক্ষকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে দখল ও হয়রানির অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ওই এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম (৪২) পেশায় চা বিক্রেতা। প্রায় ১৮ বছর ধরে তিনি এলাকায় চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। ২০১৮ সালে তিনি নিজের সঞ্চয় ও সমিতি থেকে নেওয়া টাকায় প্রায় ০.০১৪২ শতাংশ জমি ক্রয় করেন। রবিউলের দাবি, আর্থিক সংকটের কারণে এতদিন সেখানে ঘর তুলতে না পারলেও জমিটি তার বৈধ ক্রয়কৃত সম্পত্তি।

রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, “একই এলাকার এক শিক্ষক আমার জমি দখলের চেষ্টা করছেন। আমি বাধা দিলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়। এর ফলে আমি জেলেও গেছি।” তিনি আরও জানান, “৫ আগস্টের পর ওই শিক্ষক ও তার ভাই আমার জমিতে পিলার দিতে এলে বাধা দিলে তারা আমাকে মারধর করেন।”

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী রবিউলকে পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে চেনেন বলে জানিয়েছেন। তারা বলেন, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন এবং আগে কখনো কোনো অপরাধে জড়াননি।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক মো. আবুল খায়ের মাতুব্বর অভিযোগ অস্বীকার করে জানান, তিনি মৃত আব্দুল আজিজ খানের দুই কন্যার কাছ থেকে ০.৫৭২ শতক জমি বৈধভাবে ক্রয় করেছেন। তার ভাষায়, “স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আমার জমি দখলের চেষ্টা করছে। পরিমাপের সময় সীমানা পরিবর্তন করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। আমি বৈধভাবে আমার সম্পত্তি উদ্ধার চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছি।”

তিনি আরও দাবি করেন, বিরোধের বিষয়টি মীমাংসায় না আসায় তিনি আইনি প্রক্রিয়ায় গিয়েছেন এবং আদালতের মাধ্যমে বিচার চেয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী রবিউল ইসলাম প্রশাসনের কাছে তার ক্রয়কৃত জমি রক্ষায় সহায়তা চেয়েছেন, অন্যদিকে শিক্ষক আবুল খায়ের তার ক্রয়কৃত সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..