বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

চর রাজিবপুর সাব-রেজিস্ট্রি ঝুঁকি পূর্ণ অফিসে চলছে কার্যক্রম দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮৫১ বার পঠিত
কুড়িগ্রাম জেলা রাজিবপুর সাব-রেজিস্ট্রি অফিস পুরনো ও ঝুঁকিপূর্ণ.........................ছবি সংগৃহীত

কুড়িগ্রাম জেলা রাজিবপুর সাব-রেজিস্ট্রি অফিসে বছরে প্রায় ৯শ থেকে ১ হাজার দলিল সম্পাদিত হয়। ২০২৪-২৫ অর্থ বছরে এ অফিস থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে মোট ২ কোটি ১৫ লক্ষ ৮৯ হাজার ১৪১ টাকা (দুই কোটি পনের লক্ষ ঊননব্বই হাজার একশত একচল্লিশ টাকা)।

তবে দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ একটি অফিস আজও পরিচালিত হচ্ছে একটি পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনে— যা আগে পুরনো জেলখানা বা হাজতখানা হিসেবে ব্যবহৃত হতো। ভবনটির ছাদের কিছু অংশ ইতিমধ্যেই ভেঙে পড়েছে, বহু স্থানে পানি ঝরে পড়ছে, ভিতরে পর্যাপ্ত তাপমাত্রা নিয়ন্ত্রণেরও ব্যবস্থা নেই।

অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং আগত জনগণ প্রতিদিনই মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করছেন ও সেবা নিচ্ছেন। স্থানীয় জনগণের দাবি— জরুরি ভিত্তিতে এই ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে একটি আধুনিক ও নিরাপদ নতুন ভবন নির্মাণ করা হোক।

এ বিষয়ে প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন চর রাজিবপুরবাসী, যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..